আমার কথা

আমার যত কথা..

আমার কথা

আমার সম্পর্কে কিছু লিখতে ইচ্ছা করছে আজ।ইচ্ছা প্রকাশের ভাষা হিসাবে বেছে নিয়েছি সাইবারস্পেস। গীক দের কাছে সাইবারস্পেস হল একটা প্লাটফরম। যাই হোক ফিরে যাই আমার কথাই।

আমি সৈকত,পুরো নাম সৈকত কুমার পোদ্দার। পেশায় একজন সফটওয়ার প্রকৌশলী। আমি আমেরিকান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ(এআইইউবি) থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল এ স্নাতক সমাপ্ত করেছি। বর্তমানে নেদারল্যান্ড ভিত্তিক একটি সফটওয়্যার কোম্পানীতে সিনিয়র সফটওয়ার প্রকৌশলী এর দায়িত্ব পালন করছি।আমি নিজের চরিত্র বুঝানোর জন্য গীক, যোদ্ধা ও অনুসন্ধানী (Geek Warrior Explore) এই তিনটি শব্দটি ব্যাবহার করতে সাচ্ছন্দবোধ করি।

গীকঃ ইংরেজী Geek শব্দটার সঠিক বাংলা অনুবাদ কি হবে জানা নাই। তবে বলতে পারেন প্রযুক্তি পাগল একটা মানুষ।যে পাগলামির শুরূ হয় ম্যাকগাইভার নামক টিভি সিরিয়াল এর প্রভাবে সেই পাগলামি এখনো শেষ হয় নাই।

যোদ্ধাঃ যখন থেকে আমি এই প্রতিযোগীতাময় পৃথিবী কে চিনতে পারি সেদিন থেকে আমি হারতে ভুলে গেছি। টিন এইজ এর শেষ প্রান্তে এসে আমার উপলব্ধি আসে যে জীবন একটা যুদ্ধ এর এইখানে সামনে এগিয়ে যাবার একটাই উপায় তা হল যুদ্ধে জয় লাভ করা।

অনুসন্ধানীঃ এই শব্দটাও কতটা সঠিক বাংলা অনুবাদ Explore এর তা  জানা নাই। বলতে পারেন এই অনুসন্ধান এর সূত্রপাত হই অপরিসীম কৌতূহল থেকে। এই কৌতূহলের জন্ম শিশুকাল থেকেই। আমার বাবা আমার মনে আসা সব প্রশ্ন করতে থাকতাম একটার পরে একটা। অজানা কে জানার জন্য আমার অদম্য আগ্রহ আজও শেষ হয়ে যাই নাই।এই বিশ্বভুবনের ছাত্র আমি।

আমার কিছু সুনির্দিষ্ট বিষয় নিচের লিংক গুলো থেকে জানতে পারেন।
ব্লগঃ Blog, দর্শনঃ Philosophy, ছাত্রজীবনঃ Academic ,কর্মজীবনঃ Career, প্রকল্পসমূহঃ Projects, সাম্প্রতিক খবরঃNew, চিত্র সংকলনঃAlbums, প্রফাইলঃ About Me, ঠিকানাঃ Contact  

Tags:life  myself 
Comments(0) Posted By saiket | 9/17/2009 12:00:00 AM