Mormantik

Mormantik
আমার বিশ্ববিদ্যালয়ের খুব ঘনিষ্ট বন্ধু পার্থ সরকার ২১শে ফেব্রুয়ারি দুপুরে বান্দরবনে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়।ওরা চাদের গাড়ি তে করে বান্দরবন ট্র্যাক করতে যাচ্ছিল। এই ঘটনা শোনার পর থেকেই মনটা খুব খারাপ হয়ে ছিল।

এর পরে ২২ শে ফেব্রুয়ারি রাতে ওর লাশ, ওর মার আজাহারি, দেখে চোখে জল চলে আসে। ওর মৃত মুখ তার তাকিয়ে বুকটা খালি হয়ে যায়। পার্থ এর সেই হাসি মুখটা চোখের সামনে ভেসে উঠতে থাকে।

মানুষের সপ্ন গুলো এত সহজে ভেঙ্গে যায় ভাবতে খুবই কষ্ট হয়। আমাদের পুরো গ্রুপের একই আবস্থা । কোন ভাবেই আমরা এই মৃত্যু মেনে নিতে পারছিনা। পার্থ এর সাথে আমার শেষ মুহুর্তের কথা গুলো মনে হছে আমরা আবার কবে শোক কাটিয়ে উধতে পারব জানি না। এখনো মন প্রচন্ড খারাপ।পার্থ এর আত্মা সান্তিতে থাকুক, যারা এখন হাসপাতালে আছে সবাই দ্রুত সেরে উঠুক এইটাই পার্থনা।

Tags:personal 
Comments(0) Posted By saiket | 2/24/2008 3:25:00 PM