আজ একুশে ফেব্রুয়ারি,এখন প্রথম প্রহর কাল সকালে ফুলে ফুলে ছেয়ে যাবে শহীদ মিনার।এটা ভেবে যতটা ভাল লাগে ঠিক ততটাই খারাপ লাগে যখন দেখি যে যারা ফুল দিতে যায় তারা আনেকেই জানে না যে কেন তারা ফুল দিতে আসছে... কি আমাদের ইতিহাস।
খারাপ লাগে দেখি সব কিছু দিবস কেন্দ্রিক হয়ে যাচ্ছে। যাদের কথায় কাজে চিন্তায় হিন্দি সিরিয়াল এর প্রভাব তাদেরও একদিনের জন্য বাংলা ভাষার প্রতি দরদ বেরে যায়। কিন্ত এই বাংলা তো একদিনের বিষয় না বাংলা কে আমাদের প্রতিদিনের কথা ও কাজের মধ্যে চর্চা করতে হবে ।
এখনও কম্পিউটার এ বাংলা এর প্রয়োগে আনেক প্রতিবন্ধকতা রয়ে গেছে । সরকারকেই উদ্যোগ নিয়ে এই সমস্যা গুলোর সমাধান করতে হবে । কম্পিউটার এর বাংলা ভাষা কে মোস্তফা জব্বার মার্কা লোকজনের কাছ থেকে মুক্ত করতে হবে ।
shomewherin এর বাংলা ব্লগ এর মত আর অনেক উদ্যোগ প্রয়োজন। বাংলার অক্ষর কে এর image আকারে মোবাইলে দেখতে চাই না সত্যিকারের অক্ষর হিসাবে দেখতে চাই ।
বাংলায় সুন্দর করে কথা বললে ভাষার প্রয়োগ করে কথা বললে সেই কথা সুনতে যে কত ভাল লাগে তা অনেকের কথা সুনলেই বুঝা যায়। তাই আমাদের উচিত সুন্দর করে বাংলা বলতে শিখা ।
আর যেই সব অভিভাবক প্রতিদিন তার সন্তানদের নিএ হিন্দি সিরিয়াল দেখতে বসেন তারা দয়া করে বিজ্ঞাপনের সময় হলেও আপনার সন্তানকে বাংলা চানেল দেখাবেন।
আজকের একুশের প্রথম প্রহরে আমার ভাবনা গুলো এই রকমই। এত সব কিছুর পরেও আমি আশাবাদি মানুষ। একদিন আমাদের বাংলা ভাষাই আধিপত্য করবে এইটাই আমার বিশ্বাস।